1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বাগেরহাটের কচুয়ায় ‘পার্টনার’ কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

​নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)।

বাগেরহাটের কচুয়ায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রকল্প) মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ আসিফ হায়দার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাঈমুর রশিদ লিওন, জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মো: রফিকুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম ও সাংবাদিক সোসাইটির সাংবাদিকবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, সফল কৃষি উদ্যোক্তা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কংগ্রেসে অংশগ্রহণ করেন।

​সভায় বক্তারা বলেন, দেশের কৃষি খাতের টেকসই রূপান্তর, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ‘পার্টনার’ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং লাভজনক কৃষির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান বলেন, “কৃষকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। আমাদের লক্ষ্য কেবল উৎপাদন বৃদ্ধি করা নয়, বরং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।”

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাগেরহাটের কৃষিকে আরও সমৃদ্ধ করতে ‘পার্টনার’ প্রকল্প একটি মাইলফলক। প্রান্তিক পর্যায়ের কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত সেবা পৌঁছে দিতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

​অনুষ্ঠানে উপজেলার সফল কৃষকদের মাঝে আধুনিক কৃষি উপকরণ ও তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে এক কর্মশালায় কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, নিরাপদ ফসল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।##

আয়শা সিদ্দিকা বুলু

নিজস্ব সংবাদদাতা

কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24