1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বাগেরহাটের রামপালের গিলাতলায় জোরপূর্বক হিন্দু পরিবারের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের গিলাতলা গ্রামের এক হিন্দু পরিবারের বসতভিটা জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জমি ফিরে পেতে জোর হস্তক্ষেপ কামনা করে প্রতিমন্ত্রী ও রামপাল সহকারী কমিশনার বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী মুরারী মোহন পাল। রবিবার (০৫ জুলাই) দুপুর ১ টায় তিনি এ আবেদন করেন।
লিখিত অভিযোগে গিলাতলা গ্রামের মৃত সুশিল কুমার পালের ছেলে মুরারী মোহন পাল জানান, গিলাতলা মৌজার এসএ ২৪৭ নং খতিয়ানের ১৩২০ ও ১৩২৪ দাগের মোট ০.৬৫ একর জমির মধ্যে ১৩২৪ দাগের ক্রয়কৃত ০.২২৫০ একর জমি। ওই জমির দখল পেতে বিজ্ঞ বাগেরহাটের দেওয়ানি আদালতে ১৩৬/৯৮ নং খাস দখলের মামলা করেন। দীর্ঘ শোনানী শেষে বিজ্ঞ আদালত ২০-০৪-২০১৪ তারিখে রায় দেন এবং ১৯-০৩-২০২৫ তারিখে দখল বুঝিয়ে দেন। এছাড়াও মুরারী মোহন এসএ ২৪৭ নং খতিয়ানে ০১-০৩-৯২ তারিখে ৫২০ নং দলিলমূলে ও ০১-০৩-৯৭ তারিখে ৬২০ নং দলিলমূলে জমির মালিকানা লাভ করেন। ঘটনার দিন রবিবার (০৫ জুলাই) সকাল ১০ টায় পার্শবর্তী মৃত সোহরাব হোসেনের ছেলে নুর মোহাম্মদ ও তার স্ত্রী লিপিকা খাতুনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন অবৈধভাবে বাড়িতে প্রবেশ করে গড়াবেড়া দেন। এ সময় মুরারী মোহন বাঁধা দিলে তারা জীবননাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুর মোহাম্মদ শেখের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং নিজ জমি দাবি করে বলেন, আমার বেড়া ভেঙ্গে গেছিল তাই ঠিক করেছি। মুরারী জমি পাবে ১ কাঠা। খাচ্ছে ৩ কাঠা। ওই জমির স্বপক্ষের দলিলপত্র আছে।
এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এর দৃষ্টি আকর্শন করা হলে তিনি লিখিত আবেদন প্রাপ্তির কথা নিশ্চিত করে বলেন, আগামী বুধবার (০৭ জুলাই) উভয়পক্ষকে নোটিশ করে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24