1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপাল উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদার করা, মৎস্যঘের দখল বন্ধ এবং সরকারি রেকর্ডভুক্ত খাল দখলকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার এবং মূল্য তালিকা দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা সভায় তুলে ধরা হয়। একইসঙ্গে তেলিখালী ও সগুনা-দাউদখালী নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের পুল দ্রুত মেরামতের বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম রাজীবকে আইনগত পদক্ষেপ জোরদারের নির্দেশ দেন। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং হুড়কা ইউপি সচিব হরিপদ সরকার প্রমুখ।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।সভায় মাদক নির্মূল, সরকারি খালের অবৈধ বাধ অপসারণ এবং তেলিখালী ও সগুনা-দাউদখালী নদীর ওপর কাঠের পুল মেরামতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24