1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বাগেরহাটের রামপালে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ উপকারভোগীকে গরু-ছাগল সহায়তা করল

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে ‘জয় অব গিভিং’ এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্রতিবেশীকে গরু, ছাগল, ভেড়া ও হাস-মুরগী দিয়ে সহায়তা করল। বুধবার (১৫ জুলাই) ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির মাধ্যমে দুঃস্থদের মধ্যে এসব সহায়তা প্রদান করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার রামপাল কোঅর্ডিনেশন অফিসের ফুলি সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত জয় অব গিভিং অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা স্বাস্ব্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ভেটের্নারী কর্মকর্তা বিনয় কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, প্রেসক্লাব রামপাল এর সদস্য মো. তারিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজার ফুলি সরকার বলেন, আমরা রামপালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করে আসছি। ২০২১ সাল থেকে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ২ হাজার ২৬৩ জন দুঃস্থ উপকারভোগীকে আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য নগদ টাকা, গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি সহায়তা করেছি। আজকে আনন্দের সাথে জানাচ্ছি যে, যাদের আমরা বিগত সময় গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি দিয়ে সহায়তা করেছিলাম, আজ তারা নিজেরা স্বাবলম্বী হয়ে তাদের প্রতিবেশীদের জয় অব গিভিং এর মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছেন। আজকে ৮০ জন তার ৮০ জন উপকারভোগী প্রতিবেশীকে সহায়তা করছেন। আমাদের ছোট্ট অবদানই পুরোন করবে অন্যের বড় স্বপ্ন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি এমন মহৎ কর্মকে উৎসাহীত করে বলেন, এভাবেই যদি আমরা আমাদের পিছিয়ে পড়া প্রতিবেশীদের স্বাবলম্বী হতে সহযোগীতা করতে পারি তবে সকল মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। তিনি বিত্তবানদের সহযোগীতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24