1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১২ জুলাই (২০২৬) মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০টি পরিবারের ছয় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার, সুপেয় পানি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।​জানা গেছে, মারিশ্যা জোনের জোন কমান্ডারের নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বন্যার কারণে আকস্মিক খাদ্যসংকটে পড়া মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবে বিজিবি সদস্যরা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় খাবার বিতরণ করেন। এ সময় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়।
​খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি সকলকে বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
​খাদ্য সহায়তার পাশাপাশি বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি-এর নেতৃত্বে ২৫০ জন অসুস্থ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি (জোন কমান্ডার, মারিশ্যা জোন)।​মারিশ্যা জোন সূত্রে জানা গেছে, খাদ্য ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিজিবি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। একই সাথে পানিবন্দী মানুষের সার্বিক খোঁজখবর রাখা এবং স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24