1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ আব্দুর রব : নিজস্ব প্রতিনিধি সিলেট

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার বলেছেন,

জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে পাশ কাটিয়ে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা সম্ভব নয়।

সরকারের সব উন্নয়ন কার্যক্রম বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ত করেই বাস্তবায়ন করতে হবে।

রোববার (১৯ জুলাই) বিকেলে কানাইঘাট পৌর শহরের আজিজ কমপ্লেক্সে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় শাম্মী আক্তার বলেন, সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিএনপির বিজয় এ অঞ্চলের মানুষের আস্থার প্রতিফলন।

তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তর সিলেটের উন্নয়নে আন্তরিক।

দীর্ঘদিন উন্নয়ন থেকে পিছিয়ে থাকা সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পেয়ে তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

সভায় বিএনপির নেতারা অভিযোগ করেন, বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসন দলকে পাশ কাটিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি বরাদ্দ বাস্তবায়ন করছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তারা উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির সম্পৃক্ততা নিশ্চিত করার দাবি জানান।

জবাবে এমপি শাম্মী আক্তার বলেন, কানাইঘাট ও জকিগঞ্জে সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিএনপির নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হবে এবং এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।

তিনি বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিছ চৌধুরীর অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি কানাইঘাটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে তিনি কাজ করবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি)। এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সাহেদ আহমদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আল-আমীন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক মতবিনিময় সভায় যোগ দেন এমপি শাম্মী আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির নেতারা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন, সরকারের উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নে দলীয় প্রতিনিধিদের যথাযথভাবে সম্পৃক্ত করা হচ্ছে না।

প্রধান অতিথির বক্তব্যে শাম্মী আক্তার বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনকে বিএনপির স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বিভিন্ন ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে বিএনপির কোনো নেতা বা কর্মী অন্যায্য দাবি করলে দলীয়ভাবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

এ সময় এমপি শাম্মী আক্তার পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এর আগে ১৮জুলাই জকিগঞ্চ সভা অনুষ্ঠিত হয় |
এমপি শাম্মী আক্তার জকিগঞ্চ ও কানাইঘাট সভায় তিনি বিএনপির দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনার একসাথে কাজ করুন আগামীতে পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের জয়লাভ করতে হবে | তাই উন্নয়ন কমিটি গঠন করে কাজ করুন, আমি আপনাদের পাশে আছি -থাকবো |

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24