
শামিম বেপারী সাভার আশুলিয়া
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৪/০৭/২০২৬ খ্রি. তারিখ ১৮:১৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হইতে বন্যপ্রাণী তক্ষক ব্যবসায়ী ১। মোঃ মঞ্জুরুল হোসেন (৩৮), পিতা-মৃত নাজির আহম্মেদ, মাতা-মোছাঃ সালেহা আক্তার, সাং-আসকোনা হাজী ক্যাম্প, থানা-দক্ষিণখান, জেলা-ডিএমপি ঢাকা, ২। মোঃ হযরত আলী রিপন (৩৯), পিতা-মৃত রহুল আমিন, মাতা-মোমেনা খাতুন, সাং-আসকোনা হাজী ক্যাম্প, থানা-দক্ষিণখান, জেলা-ডিএমপি ঢাকা, ৩। মোঃ আঃ রহিম (৪২), পিতা-মৃত নুর আলম, মাতা-শামসুন্নাহার, সাং-শহিদ কুচিয়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ রায়হান আহম্মেদ রনি (৩৮), পিতা-মোঃ রমজান আলী, মাতা-নাজমা বেগম, সাং-৬৪/১ মোল্লারটেক দক্ষিনখান, থানা-দক্ষিণখান, জেলা-ডিএমপি ঢাকা, ৫। মোঃ সাগর শেখ (৪০), পিতা-মৃত লিয়াকত শেখ, মাতা-হামিদা বেগম, সাং-ফুলবাড়ি, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-মোহাম্মদপুর চাদ উদ্যান (৮ নং বাড়ির ভাড়াটিয়া), থানা-মোহাম্মদপুর, জেলা-ডিএমপি ঢাকাদেরকে ০১(এক) টি পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত বন্যপ্রাণী তক্ষক, যাহার রং ধূসর, যাহা দৈর্ঘ্য ১৫ ইঞ্চিসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ৩ নং আসামীর বিরুদ্ধে ১ টি অন্যান্য মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ও নিরাপত্তা আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।