1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বিশেষ অভিযানে ৮৪টি মোবাইল উদ্ধার করে হস্তান্তর করলেন তিন এবিপিএন শিরোমনি খুলনা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীনের নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট ৩ এপিবিএন এর নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে। অধিনায়ক এম এম সালাউদ্দিনের সুনিপুণ দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ, সহকারী পুলিশ সুপার মো: আলী নওয়াজ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এপ্রিল/২৬ মাসে ৩ এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত সর্বমোট ৮৪ (চুরাশি) টি মোবাইল এবং বিকাশ প্রতারণার ৫৮,০২০/- টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল ও উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪৫(একশত পয়তাল্লিশ) টি অভিযোগের সন্তোষজনক উত্তর দেওয়া ও সমাধান করা হয়েছে এবং WhatsApp হতে প্রাপ্ত ১০৮(একশত আট) টি অভিযোগের সন্তোষজনক উত্তর দেওয়া ও সমাধান করা হয়েছে ০২ টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধারসহ ০১(এক) জন ভিকটিম উদ্ধারে সাইবার সংক্রান্ত তথ্য সরবরাহ করে সহয়তা প্রদান এবং বিভিন্ন অনলাইন প্রতারণা সহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করা হয়। হারানো মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক এম এম সালাউদ্দিন বলেন জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24