1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বীরগঞ্জের মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

মোজাম্মেল হক বীরগঞ্জ(দিনাজপুর)
প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হলো।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার ১১নং মরিচা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

“শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ি বাল্য বিবাহমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন” নিয়ে শিশু ফোরাম ও এলাকাবাসী সহযোগিতায়: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত ঘোষণার আয়োজন করা হয়। ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার রবার্ট কমল সরকার

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ করতে হবে। বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। শিশু শ্রমের কারণে শিশুর শিক্ষা, স্বাস্থ্য, শারিরিক ও মানুষিক উন্নয়নে বেঘাত ঘটে। শিশু শ্রম ও বাল্যবিবাহের কারণে শিশুরা সুন্দর ও স্বাভাবিক সমাজ থেকে তারা অনেক দুরে থাকে। এরপর তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের কণ্ঠে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়।

এসময় সকলেই বাল্য বিবাহকে না বলুন লাল কার্ড তুলে ধরেন এবং আর নয় শিশুশ্রম প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের,
কাজী মো: জামিনুল ইসলাম
ইমাম : কারী হাসানুল রহমান, পুরোহিত পরিমল চন্দ্র রায়
ইউপি সদস্য মোশারফ হোসেন
সোহেল , আবু তাহের মিয়া
মহিলা ইউপি সদস্য রোজিনা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার সাধন দাস,জুনিয়ার প্রোগ্রাম অফিসার মুক্তা রায়সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24