1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার-৫ কচুয়ায় জয়নগর তানজিনা নাহার হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন বীরগঞ্জে জমির সীমানা বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত মেম্বারসহ হাসপাতালে ভর্তি ৭ জন নেত্রকোনায় জলে ভাসে খালিয়াজুরী, বর্ষাকালে দৃশ্যমান সড়ক না থাকায় নৌকায় তাদের শেষ ভরসা হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের একাত্মতা প্রকাশ দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২

বীরগঞ্জে জমির সীমানা বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত মেম্বারসহ হাসপাতালে ভর্তি ৭ জন

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১নং মরিচা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের মোট সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার শালবাড়ী ডাবড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাদীপক্ষের দুজন এবং অভিযুক্তপক্ষের পাঁচজন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শালবাড়ী ডাবড়া এলাকার মৃত মমিন মন্ডলের ছেলে মোঃ আব্দুল হাই (৬৫) ক্রয়সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমির সীমানা নিয়ে প্রতিবেশী সুরুজ আলী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

অভিযোগকারীর দাবি, ঘটনার দিন সুরুজ আলীসহ ১১ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তাঁর জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

অভিযোগে আরও বলা হয়, সুরুজ আলীর নির্দেশে তাঁর ছেলে পারভেজ ধারালো ছুরি দিয়ে ইউপি সদস্য হাফিজুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এ ছাড়া রাসেলের বিরুদ্ধে বাঁশের লাঠি দিয়ে হাফিজুল ইসলামের হাত ও পিঠে আঘাত করার অভিযোগ রয়েছে। এরশাদ আলীসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে আহত করার অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় মিলন ইসলাম ও জালাল উদ্দিনসহ কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সংঘর্ষে অভিযুক্তপক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে, বাদীপক্ষের আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ইউপি সদস্য হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে।

এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ এবং জনপ্রতিনিধিসহ উভয় পক্ষের সাতজন আহত হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24