1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোজাম্মেল হক : বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের কৃষক মো. রশিদুল ইসলাম পটল চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
২২ জুন সোমবার সরোজমিনে দেখা যায়, মাত্র ৫০ শতক জমিতে পটল চাষ করে তিনি ইতোমধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা লাভ করেছেন, যা এলাকার অন্যান্য কৃষকদেরও সবজি চাষে উৎসাহিত করছে।
কৃষক রশিদুল ইসলাম প্রতিবেদক কে জানান, চলতি মৌসুমে তিনি ৫০ শতক জমিতে দেশি জাতের পটল চাষ করেন। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও পরিচর্যাসহ পুরো চাষাবাদে তার প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত পরিচর্যা ও শ্রমের কারণে ভালো ফলন পেয়েছেন তিনি।
পটল ক্ষেতের পরিচর্যায় দুইজন শ্রমিক নজরুল ইসলাম ও সামসুল হক নিয়মিত কাজ করেছেন। তাদের শ্রম ও কৃষকের আন্তরিক প্রচেষ্টার ফলে ক্ষেতে ভালো উৎপাদন হয়েছে। স্থানীয় বাজারে পটলের চাহিদা ও ভালো দাম পাওয়ায় উৎপাদিত ফসল বিক্রি করে তিনি ইতোমধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা লাভ করতে সক্ষম হয়েছেন।
কৃষক হরমুজ আলী জনান, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় পটল চাষে খরচ কম হলেও লাভের সম্ভাবনা বেশি। এজন্য অনেক কৃষক এখন লাভজনক সবজি চাষের দিকে ঝুঁকছেন। বিশেষ করে পটল চাষে সফলতার এ উদাহরণ এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো শরিফুল ইসলাম জানান , বীরগঞ্জ উপজেলায় বিভিন্ন নিরাপদ শাকসবজি আবাদ হয় যা সারা বাংলাদেশে শাকসবজি চাহিদা পূরণ করে এর মধ্য থেকে রশিদুল ইসলাম পটল চাষে সাফল্য এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে, তিনি আরো বলেন বীরগঞ্জ উপজেলায় ১৭ হেক্টর জমিতে পটল চাষ হয়েছে বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন।
রশিদুল ইসলামের এই সাফল্য বীরগঞ্জ অঞ্চলের কৃষকদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে।

মোজাম্মেল হক:বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
তারিখঃ ২২.০৬.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24