1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা অভিযোগ ও হত্যার হুমকি লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ দেশের জন্য কাজ—জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা উদ্যোগ

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়ার নদীর পাড়ে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে পশ্চিম ভোগডোমা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে বিকেল থেকেই মাঠের চারপাশে দর্শকদের ভিড় জমে ওঠে। স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকেও ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। এছাড়া ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, এনামুল ইসলাম ও সুজা মিয়া। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জমজমাট এ ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24