1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে শীতের আগাম বার্তা, দুশ্চিন্তায় চরাঞ্চলের দরিদ্ররা ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৪০ জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত জামায়াতের ইউনিয়ন সেক্রেটারির অসুস্থতার খোজ নিলেন পৌর সাংগঠনিক সম্পাদক বদলির ২৩ দিনেও ময়মনসিংহ ছাড়েননি খাদ্য পরিদর্শক কামাল, ‘খুঁটির জোর’ কোথায়?

বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের উদ্যোগে পণ্য পরিচিতি, প্রচার ও জ্ঞান বিনিময়বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে বীরগঞ্জের শালবন কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বীরগঞ্জসহ আশপাশের বিভিন্ন উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ল্যাব টেকনোলজিস্ট এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার জুয়েল আহম্মেদ, আইটি ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইয়ামিন ও মার্কেটিং অফিসার আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পণ্য, সেগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, ব্যবহারবিধি ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় হয়।

সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের পণ্য ও প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24