1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।

সারা দেশে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বুড়িচং এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।

সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে সচেতন করা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় জোরদার এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হাসান, উপজেলা প্রকৌশলী আলি আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পল্লী বিদ্যুতের এজিএম আশরাফুল আলম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইদুল করিম, স্কাউট প্রতিনিধি মো. ইসমাঈল হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়নের আবদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24