
ডেক্স রিপোর্ট
৪ঠা জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
“সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ”
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর দেশব্যাপী পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপনের গৃহিত পরিকল্পনার সাথে সংহতি প্রকাশ করে খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়, রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটে ৩০০০০(ত্রিশ হাজার) বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে অদ্য ৪ঠা জুলাই বাগেরহাট জেলা পুলিশ লাইন্স স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ খুলনা, মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পুলিশ সুপার, জেলা পুলিশ, বাগেরহাট। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আবু রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),জেলা পুলিশ বাগেরহাট, জনাব রেফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, (মোংলা সার্কেল), জনাব মোঃরাশেদুল ইসলাম রানা, (ফকিরহাট সার্কেল), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফাহিম মুনতাসির এবং অত্র জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সগণ।