1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

বৃষ্টির পর সিংড়ার বাজারে সবজির দামে ঝড়

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে নাটোরের সিংড়ায় সবজির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের কাঁচাসবজির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্নআয়ের মানুষ।

সরেজমিনে সিংড়া পৌর হাট, কালিগঞ্জ, বিলদহর ও বিয়াশ হাট ঘুরে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা এখন ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়া, ৬০ টাকা কেজির বেগুন এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ২০ থেকে ২৫ টাকা কেজির আলু বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকায়। ৪০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ৩০ থেকে ৪০ টাকা কেজির পটল ও ঢ্যাঁড়শ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

অন্যদিকে, টমেটোর দাম বেড়ে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে এবং শসার দাম ৮০ থেকে ৯০ টাকা কেজিতে উঠেছে। মুখি কচু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা।

সবজির এমন আকাশছোঁয়া দামে বাজারে এসে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। সিংড়া পৌর হাটে বাজার করতে আসা শফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সামান্য একটু বৃষ্টি হলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। বৃষ্টির অজুহাতে তারা আমাদের মতো সাধারণ মানুষের পকেট কাটছে।”

তবে খুচরা সবজি বিক্রেতারা দাবি করছেন, দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। সিংড়া পৌর হাটের সবজি বিক্রেতা আব্দুল করিম বলেন, “টানা বৃষ্টিতে কৃষকের অনেক ক্ষেত ডুবে গেছে এবং ফসল নষ্ট হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। বড় মোকাম থেকেই আমাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে। এ ছাড়া পরিবহন খরচও আগের চেয়ে বেড়েছে। বেশি দামে কিনে আমরা তো আর কম দামে বিক্রি করতে পারি না।”

অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধিতে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে দ্রুত প্রশাসনের জোরদার বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24