1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন

বেলকুচিতে কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ৯টায় বেলকুচি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অডিটোরিয়াম রুমে বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশন, বেলকুচি-সিরাজগঞ্জ শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল আইডিয়াল মাদ্রাসার এবতেদায়ী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিমুল হাসান তাসিন এবং পবিত্র গীতা পাঠ করেন সাপ্নিক প্রিপারেটরি স্কুল, খামারগ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিষ্টি দাস।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান মানিক, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শামসুজ্জামান আপু।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও সার্বিক পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া বাবু সরকার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও সাধারণ সম্পাদক ডা. কাউসার আহমেদ।

পরিশেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আমন্ত্রিত অতিথিরা বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও মনোরম পরিবেশের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। কোমলমতি শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই ভালো শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধের বীজ বপন করা গেলে ভবিষ্যতে তারা পরিবার, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

অনুষ্ঠানে বেলকুচি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকগণ এ সময়ে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24