1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে যমুনা ইলেকট্রনিক্সের আনন্দ র‍্যালি, মতবিনিময় সভা ও বার্ষিক ডিলার ক্লোজিং অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের উদ্যোগে আনন্দ র‍্যালি, মতবিনিময় সভা ও বার্ষিক ডিলার ক্লোজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) মেসার্স ফরিদ এন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যমুনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার, বিক্রেতা, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইউসুফ আলী। পরে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ইউনুস হাসান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি মডেল কলেজের অধ্যক্ষ মোঃ শাহিন রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মাসুদ রানা (কুদরত)।

অনুষ্ঠানের একপর্যায়ে যমুনা গ্রুপের হেড অব সেলস মোঃ মাকসুদুর রহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মেসার্স ফরিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ফরিদুল ইসলাম।

এ সময় যমুনা গ্রুপের পক্ষ থেকে বক্তব্য রাখেন হেড অব সেলস মোঃ মাকসুদুর রহমান, এজিএম তারেক চৌধুরী এবং সিরাজগঞ্জের জেনারেল ম্যানেজার মোঃ সাদ্দাম খান। বক্তারা যমুনা ইলেকট্রনিক্সের বিভিন্ন পণ্যের গুণগত মান, আধুনিক প্রযুক্তি, ক্রেতাসেবা ও বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ডিলার ও বিক্রেতাদের সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মুকুন্দগাঁতী বাজার, চালা ও কলেজ এলাকা প্রদক্ষিণ করে। এতে স্থানীয় ব্যবসায়ী, ডিলার, বিক্রেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় যমুনা ইলেকট্রনিক্সের বিভিন্ন পণ্যের গুণগত মান ও বৈশিষ্ট্য তুলে ধরে প্রচারণা চালানো হয়। পাশাপাশি ‘যমুনার পণ্য কিনে হন ধন্য’ স্লোগানের মাধ্যমে ক্রেতাদের দেশীয় বাজারে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য ব্যবহারে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বার্ষিক ডিলার ক্লোজিং উপলক্ষে শ্রেষ্ঠ বিক্রেতাদের সম্মাননা ও পুরস্কার প্রদান। বিক্রয় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় এ সময় ১০ জন শ্রেষ্ঠ বিক্রেতার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি অন্যান্য বিক্রেতা ও উপস্থিত অতিথিদের মধ্যেও সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে মোঃ শাহিন রেজা এমন আয়োজনের প্রশংসা করেন। তিনি ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি ক্রেতাসেবা নিশ্চিত করা এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজক প্রতিষ্ঠান মেসার্স ফরিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ফরিদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত যমুনা গ্রুপের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, ডিলার, বিক্রেতা, সাংবাদিক ও সর্বস্তরের অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ম্যানেজার মোঃ নাহিদ হাসান, মোঃ সবুজ আহমেদ, আব্দুল ওহাব, আব্দুল মমিন, মোহাম্মদ নাঈম ও মোঃ আব্দুল কাদেরসহ অনেকে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে যমুনা ইলেকট্রনিক্সের বার্ষিক ডিলার ক্লোজিং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24