1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

আব্দুল্লাহ্ আল মামুন, (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে ১ম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী ইউনিয়ন হাইওয়ে থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।

নিহত খুশি রানী উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাতে কুকিল চন্দ্র পঞ্চগড় থেকে তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে শিশু খুশি রানী মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। ট্রাক্টরটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।নিহতের পিতা কুকিল চন্দ্র আকুল কণ্ঠে জানান, পঞ্চগড় থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ঘাতক ট্রাক্টরটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। চোখের পলকেই তার মেয়েটি ট্রাক্টরের নিচে পিষ্ট হয়।ময়দানদিঘী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24