1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়া আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য খুলনায় চাপাতি দিয়ে জখমকারি আসামী এসআরবি ৬ কতৃক গ্রেপ্তার মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা কানাইঘাট সীমান্তে পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ বন্দরে বাসের চাপায় নিরাপত্তাকর্মী নিহত রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

আজ ১৮ আগস্ট ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ০৭:০০ ঘটিকার সময় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি, জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী,পিপিএম মহোদয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার, জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। মাস্টার প্যারেড এ প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব নাজমুল সাদাত।

এ সময় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পিটি প্যারেডের গুরুত্ব তুলে ধরেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাস্টার প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিলসেট এ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়।

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ ডিআইজি মহোদয়ের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় তিনি সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথি সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গত জুলাই/২৬ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এম এম রকীব উর রাজা এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব আলী মোহাম্মদ রাশেদ,কসবা থানা, বিভিন্ন ক্যাটাগরি ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসারদের পুরস্কার প্রদান করেন এবং তাদেরকে আগামীতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন।

এসময় আরো উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24