1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

ক্রাইম রিপোর্টার মোঃ সুজন আহমেদ:
চিকিৎসাধীন রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এবং তীব্র গরমে স্বস্তি দিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি সিলিং ফ্যান প্রদান করেছে ভাঙ্গুড়া পৌরসভা।

রোববার ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক জনাব মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ হালিমা খানমের নিকট আনুষ্ঠানিকভাবে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ফ্যানগুলো স্থাপন করা হবে। এতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা গরমের সময় আরও স্বস্তিতে অবস্থান করতে পারবেন।

এ সময় উপস্থিত সংশ্লিষ্টরা ভাঙ্গুড়া পৌরসভার এ জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং রোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24