1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী

ভাঙ্গুড়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ভাঙ্গুড়া (পাবনা) উপজেলা প্রতিনিধি: মোঃ সুজন আহম্মেদ

পাবনার ভাঙ্গুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফকরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর কবরস্থানের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল খানমরিচ ইউনিয়নের সুলতানপুর কবরস্থানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ফকরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মোঃ ফকরুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া পূর্বপাড়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে।

পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। ১৫ আগস্ট ২০২৬ তারিখে মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর-০৬। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, মাদকদ্রব্যের বিস্তার রোধে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আজম বলেন, মাদকবিরোধী অভিযানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এমন অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের দাবি, এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

আটক ফকরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মোঃ সুজন আহম্মেদ
১৬ আগস্ট ২০২৬ ইং
মোবাইল নং ০১৭১২১৬২৭৬৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24