
ডেক্স রিপোর্ট
পাকিস্তানের জানায়, ১,০০০ কিলোমিটার পাল্লার গাইডেড অস্ত্র ব্যবস্থা **ফাতাহ-৫** সফলভাবে স্থল থেকে সমুদ্রে পরীক্ষা করা হয়েছে।
সেটি দীর্ঘপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম এক নতুন প্রজন্মের অস্ত্র।
পাকিস্তান জানায়, প্রচলিত রকেটের মতো শুধুমাত্র ব্যালিস্টিক গতিপথ অনুসরণ না করে ফাতাহ-৫ উন্নত ফ্লাইট প্রোফাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতে পারে। ফলে দূরবর্তী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নতুন কৌশলগত সক্ষমতা তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকের@@ মতে, ১,০০০ কিলোমিটার পাল্লার এমন কোনো অস্ত্র কার্যকরভাবে মোতায়েন করা গেলে সীমান্ত থেকে অনেক দূরের ভারতীয় সামরিক স্থাপনা, বিমানঘাঁটি, লজিস্টিক হাব ও কমান্ড সেন্টার নতুন হিসাব-নিকাশের আওতায় আসবে।
পাকিস্তান জানায়,সেটি পারমাণবিক অস্ত্র নয়; বরং প্রচলিত ৪০০ কেজি উচ্চ-বিস্ফোরক ওয়ারহেড বহনে সক্ষম একটি নির্ভুল আঘাত হানার প্ল্যাটফর্ম।
আপনার মতে, ফাতাহ-৫ কি বিশ্ব সামরিক ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আনতে পারে?
কমেন্টে আপনার মতামত জানান! সমরসজ্জা জানতে সামরিক বিশ্ব ফলো দিন এবং এই গ্রুপ্টি সাথেই থাকুন