1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার

মণিরামপুরের তাহাব্বির সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত

পরেশ দেবনাথ বিশেষ প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যশোরের মণিরামপুরে সাংবাদিকের ছেলেং তাহাব্বির হোসেন বৃত্তি লাভ করেছে। সে উপজেলার দক্ষিণ বাঁলিধা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
তাহাব্বির হোসেন মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি সানোয়ার হোসেন তিতু ও উপজেলার দক্ষিণ বাঁলিধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাসরিন সুলতানা-এর দ্বিতীয় সন্তান। তাহাব্বির হোসেন এর আগেও বেসরকারিভাবে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। তাহাব্বির বড় হয়ে কি করতে চায় জানতে চাইলে সে বলে, “আমি ভালোভাবে লেখাপড়া করে ভবিষ্যতে একজন বড় মানের প্রশাসনিক কর্মকর্তা হতে চাই।” তার এ সাফল্যের জন্য পরিবারের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ছবি
১৪/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24