1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

মণিরামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে সেবার মানোন্নয়নের প্রত্যাশা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টারঃ

যশোরের মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কেশবপুর শাখার অধীন পরিচালিত চিনাটোলা বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় চিনাটোলা বাজারস্থ বিসমিল্লাহ মার্কেটের দ্বিতীয় তলার হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনাটোলা বাজার এজেন্ট আউটলেটের উদ্যোক্তা মোঃ কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম চৌধুরী,ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কেশবপুর শাখার প্রতিনিধি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও সুধীজন।গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ জুলফিকার আলী (চিনাটোলা মহিলা দাখিল মাদ্রাসা), মোঃ আব্দুল করিম (অবসরপ্রাপ্ত সাংবাদিক) এবং মোঃ মুজিবুর রহমান (বাংলীপুর মাধ্যমিক বিদ্যালয়)।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, চিনাটোলা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট চালুর ফলে স্থানীয় মানুষ সহজেই নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। টাকা জমা,উত্তোলন ও অন্যান্য লেনদেনে গ্রাহকরা আন্তরিক সহযোগিতা পাচ্ছেন। ভবিষ্যতেও এ সেবার মান আরও উন্নত হবে এবং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি ধরে রেখে আধুনিক ব্যাংকিং সেবা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।(মেসার্স কবির ট্রেডার্স) মোঃ কবির হোসেন বলেন অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন সেবার বিষয়ে গ্রাহকদের সাথে আলোচনা করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24