1. admin@mhnews24.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার শঙ্কা ছিল গোপালগঞ্জ নিয়ে, নির্বিঘ্নে পার হলো ১১ দলীয় ঐক্যের ১৫০০ গাড়ির লংমার্চ রাজিবপুরে এইচএসসিতে ফল বিপর্যয়, দায় কার—শিক্ষার্থী, অভিভাবক নাকি কলেজ কর্তৃপক্ষ? কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১ কুমিল্লায় সিএনজি অটোরিকশার ইঞ্জিনে মিললো ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার-২ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী শুভ জন্মদিন নেত্রকোনায় জমি দখলের চেষ্টা, ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

মণিরামপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, মেধাবীদের জন্য ৫ লাখ টাকার বৃত্তি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর):

কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, যশোর জেলা পূর্ব শাখার উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০ অক্টোবর )মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় ৮০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ১০টায় শুরু হয়ে ১ ঘণ্টার ১০০ নম্বরের এই এমসিকিউ (MCQ) পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। শ্রেণিভেদে বিভিন্ন বিষয়ের ওপর এই মূল্যায়ন অনুষ্ঠিত হয়। কোমলমতি শিশুদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশ নিতে দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কৃতী শিক্ষার্থীদের মাঝে মোট ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক। এ সময় তিনি প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন।

তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, পৌরসভা আমীর অধ্যাপক আব্দুল বারী, পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. আল আমিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,পরিদর্শন শেষে অধ্যাপক ফজলুল হক কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের যশোর জেলা পূর্ব শাখাকে এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করে অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পরীক্ষার ভীতি দূর করার পাশাপাশি পড়াশোনায় তাদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। প্রতি বছর এমন উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত মেধা যাচাইয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতাও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24