1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

মণিরামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির নিয়োগে ব্যাপক সাড়া, প্রথম দিনেই আবেদনকারীদের উপচে পড়া ভিড়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

‎নিজস্ব প্রতিবেদক(মণিরামপুর) যশোরঃ

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা নিশ্চিতে ফ্যামিলি কার্ড প্রবর্তন প্রক্রিয়ায় দেশব্যাপী সমাজ কল্যান মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের জন্য অস্থায়ীভাবে ২টি পদে লোকবল নিয়োগ কর্মসূচির আবেদনের প্রথমদিনে মণিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ২৭২টি আবেদনপত্র জমা পড়েছে।

‎তিন দিনের চলতি আবেদনের সময়সীমায় বৃহস্পতিবার (২৩শে জুলাই) বিরামহীনভাবে নির্ধারিত আবেদন ফর্মে তথ্য সংগ্রহকারী ও ফিল্ড সুপারভাইজার এ ২টি পদের বিপরীতে উপজেলা ব্যাপি ২৭২ জন আবেদন প্রার্থী স্ব স্ব হস্তে ফরম জমা দিয়েছে বলে জানিয়েছে মণিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মিডিয়া সেল।

‎মণিরামপুর উপজেলা নির্বাহী কার্যালয়ের সংশোধিত অস্থায়ী নিয়োগের তথ্য মোতাবেক, ফ্যামিলি কার্ড থানা তথ্য ভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা-২০২৬ইং অনুযায়ী আগামি ১লা আগষ্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির আলোকে তথ্য সংগ্রহকারী পদে ১৬৯জন ও রিজার্ভ ১৯জন এবং সুপারভাইজার পদে ১৫জন ও রিজার্ভ ২জন মিলিয়ে সর্বমোট ২০৫ জন কর্মী অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।

‎গত বুধবার(২২শে জুলাই) প্রকাশিত নিয়োগ প্রক্রিয়ার চলতি ২৩,২৪ ও ২৫শে জুলাই আবেদন শেষে ২৬শে জুলাই রবিবার ব্যবহারিক পরীক্ষার মধ্যদিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন ফ্যামিলি কার্ড থানা তথ্য সংগ্রহকারী সেচ্চাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24