
নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ
যশোরের মণিরামপুর উপজেলার ১০০ নম্বর দুর্গাপুর মৌজার ১৩৪৭ ও ১০৪৫ নম্বর খতিয়ানের ৬২০ ও ৬২৩ নম্বর দাগসংলগ্ন দক্ষিণ সীমানায় অবস্থিত মসজিদ ও এলাকাবাসীর যাতায়াতের রাস্তা পুনরায় উন্মুক্ত করা হয়েছে। এতে মসজিদের মুসল্লি, রাস্তার মালিক এবং এলাকার বাসিন্দাদের মধ্যে সন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তা ব্যবহারের বিষয়টি নিয়ে বিরোধ চলছিল। গত ১৮ মে আব্দুল লতিফ, মনজুর রহমানসহ কয়েকজন ব্যক্তি রাস্তার ওপর খুঁটি পুঁতে চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে,এতে মুসল্লিসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়।
পরবর্তীতে সংশ্লিষ্টদের উদ্যোগ ও স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। বর্তমানে রাস্তা উন্মুক্ত থাকায় মসজিদে যাতায়াতসহ সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে।স্থানীয় বাসিন্দারা বলেন,বিরোধের অবসান ঘটিয়ে রাস্তা উন্মুক্ত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তাঁরা ভবিষ্যতেও পারস্পরিক সমঝোতার মাধ্যমে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান বজায় রাখার আহ্বান জানান।