
নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর)যশোরঃ
‘সকলের তরে সকলে আমরা, সর্বত্রই আমরা দেশের তরে এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে দেশসেবায় নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা’ আজ দেশব্যাপী একটি বৃহৎ ও মানবিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। সংগঠনের সম্মানিত সদস্যদের যেকোনো সমস্যা ও পারস্পরিক সহযোগিতায় এই সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আজ ৪ ঠা জুলাই (শনিবার) বিকেল সাড়ে ৪ ঘটিকায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, যশোর মণিরামপুর উপজেলার নেহালপুর আঞ্চলিক উপ-শাখার উদ্যোগে জুলাই মাসের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,নেহালপুর আঞ্চলিক কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়,নেহালপুর উপ-শাখার সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম-প্রচার সম্পাদক জাহিদ হোসেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন সংগঠনের কল্যাণমূলক কাজকে এগিয়ে নিতে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান এবং সকল সদস্যকে সর্বদা একতাবদ্ধ থাকার অনুরোধ করেন।
মাসিক মিটিং এ ইমদাদুল হক মিলনকে নেহালপুর উপশাখার সাধারণ সম্পাদক থেকে সহ-সভাপতি পদ এবং টুটুল হাসানকে সাধারণ সম্পাদক উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এই পথ নির্ধারণ করা হয়,পরিশেষে নেহালপুর উপ-শাখার সভাপতি মনিরুজ্জামান সংগঠনের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় উপ-শাখার স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।