1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং অত্র কলেজের প্রতিষ্ঠাতা লুৎফুজ্জামান বাবর। বক্তব্যে তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডা. আফজালুন্নেসা বিনতে লুৎফরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছরিন সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য ডক্টর লতিফা বিনতে লুৎফর, মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ কাদের এবং মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো, সহকারী অধ্যাপক মুখলেছুর রহমান এবং প্রভাষক তাহমিনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির পক্ষ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রীদের হাতে নগদ অর্থ, বই ও কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া নবীনবরণ উপলক্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল ছাত্রীকে কলম এবং ইতিহাস বিভাগের ১৪ জন শিক্ষার্থীকে বিশেষ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ আলম খান। মদন,নেত্রকোনা।
মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.
তাং-২১-১১-২০২৬ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24