1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ নরসিংদীতে ভাড়া বাসায় পর্ণো ভিডিও তৈরি করে বিক্রি আন্তর্জাতিক পর্ণোসাইটে মূল হোতা আটক বাংলাদেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের গেজেট প্রকাশ কর খুবই বেহাল দশা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মার্জিত করা দরকার সময় এসেছে এখন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে

মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশার সাথে দুর্ঘটনা,বৃদ্ধ মহিলা মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ আলম খান,মদন (নেত্রকোণা) প্রতিনিধি।

নেত্রকোণার মদনে সড়কে চলে আসা গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন-নেত্রকোণা সড়কের মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আনোয়ারা বেগম একটি অটোরিকশায় যাত্রী হিসেবে যাচ্ছিলেন। পথে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর রাস্তার মাঝখানে চলে আসে। এ সময় বাছুরটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারান। এতে অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হলে আনোয়ারা বেগম গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24