1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

মদন চানগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী উঠান বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পঠিত

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

আসসালামু আলাইকুম সম্মানিত মদন উপজেলার ২নং চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদিন তালুকদার জয় আপনাদের দোয়া সমর্থন চেয়েছেন। এ জন্য কিছু প্রতিশ্রুতি তুলে ধরতে চান তিনি,চানগাঁও শাহাপুর পশ্চিম পাড়া এলাকার কৃতি সন্তান চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদিন জয় তালুকদার ইউনিয়নবাসীকে নিয়ে যে বার্তা দিতে চান। তিনি বলেন আমি আপনাদের সন্তান আগামী ২নং চানগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলবো আমার কর্মদক্ষতা, নিষ্ঠা এবং আন্তরিকতার মাধ্যমে জনগণের ভোটে জয়যুক্ত হলে এলাকার সার্বিক উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করব ইনশাল্লাহ । আমার সততা ও নিরলস পরিশ্রমের ফলে অত্র এলাকার ব্যাপক উন্নয়ন করতে চাই।

অবকাঠামোগত ও নাগরিক উন্নয়ন ঐ কান্তিক প্রচেষ্টায় এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং স্ট্রিক লাইট স্থাপনের কাজ সম্পন্ন করব।

গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদিন তালুকদার জয, আরো কিছু প্রতিশ্রুতি তুলে ধরেন আমি আপনাদের ভোটে জয়যুক্ত হলে আপনাদের যে প্রতিশ্রুতি গুলো দেব ভোটের পরে প্রতিশ্রুতিগুলো আপনারা আমার কাছ থেকে বুঝে নিবেন।

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কারের মাধ্যমে আমি একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ডিজিটাল আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

. সামাজিক ও মানবিক উদ্যোগ যেকোনো দুর্যোগে আমি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকব এ আমার প্রতিশ্রুতি ।

অসহায় মানুষের মাঝে নিয়মিত ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণে করা হবে।
সমাজ গঠনে জয়নাল আবেদিন তালুকদার জয় বলেন, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সব সময় উৎসাহিত করা হবে।

নাগরিক সেবা ও প্রশাসনিক স্বচ্ছতা:তাঁর কার্যালয় থেকে জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, নাগরিক সনদসহ অন্যান্য কাজ দ্রুত ও স্বচ্ছতার সাথে প্রদান করার প্রতিশ্রুতি ।

কোনো প্রকার ভোগান্তি ছাড়াই এলাকার মানুষ সরাসরি তাঁর কাছে নাগরিক সমস্যা তুলে ধরতে পারবেন এবং তিনি তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন,আমার গতিশীল নেতৃত্ব, মানবিক গুণাবলি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড অত্র এলাকার ইউনিয়নবাসীকে অবগত করে কাজ করব।তিনি জয়ী হলে চানগাঁও ইউনিয়নকে জুয়া ও মাদকামু্ক্ত বাল্য বিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করা হবে।

চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদিন তালুকদার জয় ,তাঁর নিজ এলাকায় এক উঠান বৈঠকে এ প্রতিশ্রুতি তোলে ধরেন।

মোঃ আলম খান।

মদন,নেত্রকোনা।

মোবাইল নং -০১৯৩৮৩২০৮২৪.

তারিখঃ২৮/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24