1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

‎আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৮৭ কোটি ৩৪ লক্ষ ৫৯ হাজার ৩০২ টাকা ৭৬ পয়সার প্রস্তাবিত বাজেট পৌরসভার সভা কক্ষে ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭ শত ২৮ টাকা ৪৯ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বুধবার (২৪ জুন) বেলা ১২ টায় পৌর ভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক এবং মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন এ বাজেট ঘোষণা করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন- মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জী প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত্য কাউন্সিলর সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, ৯ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক, ৫ ও ৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত্য কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর রফিকুল ইসলাম ভুইয়া, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম খান, ১ও২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন , প্রধান হিসাব সহকারী মোঃ শাহিন মিয়া সহ পৌর সভার বিভিন্ন কর্মকর্তা – কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24