1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসনে মাঠে এমপি গাজী এনামুল হক

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক( ৫ জুলাই)রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা,চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে চিকিৎসাসেবা-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তিনি সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা ফায়াজ আহমেদ ফয়সাল ,মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক , উপজেলা সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান সহ হাসপাতালের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24