1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

মাদক প্রতিরোধের লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট

অদ্য ৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ মাদকমুক্ত বদলগাছী থানা গড়ার লক্ষ্যে বদলগাছী থানার উদ্যোগে এক মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন,জেলা প্রশাসন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলে হুদা, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী)। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহতা থেকে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ রাজশাহী বলেন, “সমাজকে মাদকমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের কোনো বিকল্প নেই। জনগণের সক্রিয় অংশগ্রহণ, তথ্য প্রদান এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর সাফল্য অর্জন করা সম্ভব।” তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ। তিনি বলেন, জেলা পুলিশ নওগাঁ মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি উল্লেখ করেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করে জনগণের সম্পৃক্ততা বাড়ানো গেলে মাদক প্রতিরোধে একটি কার্যকর সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেন।

সভায় মাদকের কুফল, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে জনগণের ভূমিকা এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই একটি মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত বদলগাছী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24