1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

ডেক্স রিপোর্ট

বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানাধীন পশ্চিম সোনারং এলাকায় বলাৎকারের পর হত্যা চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাসূত্রে জানা যায়, ইং-২৫/০৫/২০২৬ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় আসামী ১। মোঃ লোকমান হোসেন (৩০), পিতা-ইসলাম আলী, মাতা-ফাতেমা বেগম, স্থায়ী সাং-চর শশী ভূষণ, (আবুল কাশেম মাঝিবাড়ী), থানা-শশী ভূষণ, জেলা-ভোলা, বর্তমানে সাং- পশ্চিম সোনারং পুরাতন বাজার জামে মসজিদ, থানা- টংগিবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ, ভিকটিমকে ডাকিয়া মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন পশ্চিম সোনারং পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন আসামীর শয়নকক্ষে নিয়ে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভয়ভীতি দেখাইয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে ইং-১১/০৬/২০২৬ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় টংগিবাড়ী থানাধীন পশ্চিম সোনারং সাকিনস্থ জনৈক বারেক মুন্সীর বসত ঘরের পিছনের উত্তর পার্শ্বে ধঞ্চে ক্ষেতের পাশে নিয়ে গিয়ে আসামী মোঃ লোকমান হোসেন ভিকটিমকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে মাটিতে শোয়াইয়া একহাত ও হাঁটু দিয়ে ভিকটিমের বুকে চাপিয়া ধরিলে ভিকটিম আসামীর কবল হইতে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করিলে আসামীর কোমড়ে থাকা ধারালো ছোড়া দিয়ে ভিকটিমের বাম হাতের কনুইয়ের সামান্য নিচে ও কনুইয়ের উপরে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে উক্ত ঘটনায় মুন্সিগঞ্জ টুংগিবাড়ি খানার মামলা নং- ১২, তারিখ- ১১/০৬/২০২৬ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) তৎসহ ৩২৬/৩০৭ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৭, সিপিএসসি, চট্টগ্রাম এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা এলাকার স্টিল মিল হাউজিং কলোনি জামে মসজিদ এর সামনে খেলার মাঠ থেকে উক্ত মামলার আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মুন্সিগঞ্জ জেলার টুংগীবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24