
ডেক্স রিপোর্ট
একটি লেবাননের গণমাধ্যম ইরানের শক্তিশালী অবস্থানকে তেহরানের বি/রুদ্ধে সামরিক হু*মকি বাস্তবায়ন থেকে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু হটার কারণ হিসেবে উল্লেখ করেছে।
লেবাননের সংবাদমাধ্যম আল-আহেদ লিখেছে, ইরানের সামরিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের আ/শঙ্কাই ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের দৃঢ় অবস্থান এবং দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ক/ঠোর জবাব দেওয়ার ঘোষণা দেওয়ার পর ট্রাম্প রোববার ভোরে ইরানে সামরিক হা*মলার পরিকল্পনা থেকে সরে আসেন। তিনি জানান, ইরানে হা*মলা বাতিলের সিদ্ধান্তে তিনি সম্মতি দিয়েছেন।
লেবাননের এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজের তৈরি করা সং*কট থেকে বেরিয়ে আসতে ট্রাম্প দাবি করেছেন, ইরান ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধেই তিনি সামরিক হা*মলা থেকে সরে এসেছেন।