
মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি
জীবনের তাগিদে, পরিবারের মুখে একমুঠো ভাত তুলে দিতে হাজারো বাংলাদেশি পাড়ি জমান মালয়েশিয়ায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—অনেকেই এখন অন্ধকার কারাগারে!
দালালচক্রের প্রতারণায় পড়ে কারো হাতে ভিজিট ভিসা, কারো স্টুডেন্ট ভিসা, কেউবা নৌপথে মৃত্যুঝুঁকি নিয়ে পাড়ি জমিয়ে আজ বন্দী জীবন কাটাচ্ছে মালয়েশিয়ার জেলে!
প্রবাসী ভুক্তভোগীরা জানাচ্ছেন—
দু’বেলার জায়গায় একবেলা খেয়ে বেঁচে আছি!মাসের পর মাস কেটে যাচ্ছে না খেয়ে, কেউ খবর নেয় না!”
কত বাংলাদেশি এখনো জেলে আছেন, তার সঠিক পরিসংখ্যান নেই! তবে ধারণা করা হয়, সংখ্যা পঁচাত্তরের কাছাকাছি!
আরও বেদনাদায়ক বিষয়—
বাংলাদেশের কোনো সংস্থা বা দূতাবাস তাদের পাশে নেই।
অন্য দেশের (যেমন নেপাল) শ্রমিক আটক হলে মন্ত্রী পর্যন্ত ছুটে আসেন, কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য কেউ আসে না!
প্রবাসীরা প্রশ্ন তুলছেন—
“যাদের রেমিটেন্সে চলে দেশের অর্থনীতি, তারাই আজ জেলের অন্ধকারে হারিয়ে যাচ্ছে! এটা কেমন রাষ্ট্রীয় উদাসীনতা?”
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন —বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অনুরোধ,জেলে বন্দী এসব প্রবাসীদের মুক্তির ব্যবস্থা করুন।
ওরা ভুল করেনি, ওরা শুধু একটা ভালো জীবনের স্বপ্ন দেখেছিল!
প্রবাসীদের আহ্বান:
“আসুন, আমরা সবাই মিলে আওয়াজ তুলি—
আমাদের ভাইদের মুক্ত করুন!