1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর: মার্চেই চালু হচ্ছে কমলাপুর স্টেশন, বাড়ছে চলাচলের সময়

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলী আক্তার প্রিয়া

রাজধানীবাসীর জন্য এলো সুখবর। আগামী বছরের মার্চ মাসে মেট্রোরেলের বহুল প্রতীক্ষিত কমলাপুর স্টেশন চালুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি যাত্রীদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে ধাপে ধাপে মেট্রোরেলের পরিচালন সময়ও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬–এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে পুরোদমে। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, বিদ্যুৎ, সিগন্যালিং এবং যান্ত্রিক অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর মাসে ট্রায়াল রান শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের মার্চে যাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হবে কমলাপুর স্টেশন।

এদিকে মেট্রোরেলের পরিচালন সময় আরও বাড়ানোর বিষয়েও কাজ করছে কর্তৃপক্ষ। গত ৭ জুন রাতের সেবার সময় ২০ মিনিট বৃদ্ধি করার পর থেকেই প্রতিদিন প্রায় ১০ হাজার নতুন যাত্রী মেট্রোরেলে যুক্ত হয়েছেন। বর্তমানে প্রতিদিন গড়ে ৪ লাখ ১০ হাজার যাত্রী এই সেবা ব্যবহার করছেন। কোনো কোনো দিনে যাত্রীর সংখ্যা ৪ লাখ ২৫ হাজারেরও বেশি ছাড়িয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, পরিচালন সময় বাড়ানোর পরিকল্পনা আগেই থাকলেও তা বাস্তবায়নে বিভিন্ন প্রযুক্তিগত ও পরিচালনাগত বিষয় বিবেচনা করতে হয়। কারণ, প্রতিদিন রাতে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ার পর শুরু হয় ট্রেনের রক্ষণাবেক্ষণ, ডিপোতে পরীক্ষা-নিরীক্ষা এবং পরদিন ভোরে প্রায় দুই ঘণ্টার ট্রায়াল রান। ফলে রাতারাতি সেবার সময় বৃদ্ধি করা সম্ভব নয়।

তবে সম্প্রতি সময় বাড়ানোর ইতিবাচক ফলাফল মিলেছে। যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কর্তৃপক্ষের আশা, কমলাপুর স্টেশন চালু হলে মেট্রোরেলের সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে ১২ সেট ট্রেন চলাচল করছে। ভবিষ্যতে পরিচালন সময় আরও বৃদ্ধি পেলে একসঙ্গে ১৪ সেট ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24