
খোকন মাহামুদের প্রতিবেদন
ময়মনসিংহ নগরের মেছুয়া বাজার এলাকায় অবস্থিত একটি মসলা প্রক্রিয়াজাতকরণ মিলের বিরুদ্ধে হলুদ ও মরিচের গুঁড়ায় ভেজাল মিশিয়ে বাজারজাত করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, “সুমনের মসলার মিল” নামে পরিচিত ওই প্রতিষ্ঠানে হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে কাপড়ের রং, ইটের গুড়া ও তুষ মেশানোর অ*ভি*যো*গ রয়েছে।
অভিযোগকারীরা জানান, কম দামে পণ্য বিক্রির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের কাছে এসব মসলা পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে ক্রেতারা অজান্তেই স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশেষজ্ঞদের মতে, খাদ্যপণ্যে শিল্পকারখানায় ব্যবহৃত রং বা অননুমোদিত উপাদান মেশানো হলে তা দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে।
এদিকে, অভিযোগের সত্যতা যাচাই করতে কয়েকজন সাংবাদিক মিলটির ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হু*ম*কি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উ*দ্বে*গ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত মিল মালিক সুমনের মঠু ফোনে বার বার ফোন দিলেও ফোন রিসিভ করেনি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।