1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

যশোরের শার্শা উপজেলার উলাশী জিয়াখাল পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ হৃদয় হোসেন শার্শা উপজেলা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের যদুনাথপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক জিয়াখাল দীর্ঘ ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রথম এই খালটি খনন করেছিলেন। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর এবার পুনরায় খালটি খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

যশোর জেলা প্রশাসনের আয়োজনে এবং পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখননের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী পরাগ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় কৃষকরা জানান, খালটি পুনঃখনন হলে এলাকায় সেচব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে। তারা দ্রুত খনন কাজ সম্পন্ন করার দাবি জানান।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশে খাল খননের উদ্যোগ প্রথম নিয়েছিলেন আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ধারাবাহিকতায় বর্তমান সরকার সারাদেশে নদী-নালা ও খাল-বিল পুনঃখননের কাজ হাতে নিয়েছে। এটি আমাদের নির্বাচনী অঙ্গীকারের অংশ।”

তিনি আরও বলেন, “খাল খননের পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেওয়া হবে।”

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষি ও পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24