1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা অভিযোগ ও হত্যার হুমকি লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ দেশের জন্য কাজ—জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা উদ্যোগ

যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১১ বার পঠিত

মোঃ আমির হোসেন স্টাফ রিপোর্টার মনিরামপুর, যশোর

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ইউনুস আলী নামের এক সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার(১৭ আগস্ট) রাত ৯টার দিকে মনিরামপুর বাজারের গোহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

যশোরগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত ২টা ২৮ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

​নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল গ্রামের আব্দুল খালেক দফাদারের ছেলে। তিনি শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। মনিরামপুর বাজারে তাঁর একটি পানীয়র দোকান রয়েছে।

​নিহতের বন্ধু শিক্ষক দীপক ঘোষ জানান, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গোহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

​মনিরামপুর থানার ওসি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24