1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

যশোর-খুলনা মহাসড়কে ড. মঞ্জুর মোর্শেদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

শামীম হোসেন, স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পরিচালিত পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে খুলনা ও যশোর অঞ্চলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হয়েছে।

এই কর্মসূচির ধারাবাহিকতায় যশোর-খুলনা মহাসড়কের পাশে বৃক্ষরোপণ পরিচালনা করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক এবং ফুলতলা এ. গফুর মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডাক্তার এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ড. মঞ্জুর মোর্শেদ মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি, ছায়া প্রদান এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
ড. এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন,
দেশনায়ক তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার যে আহ্বান, তা বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের ধাক্কা থেকে আমাদের দেশকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সবুজ পরিবেশ নিশ্চিত করতে গাছ লাগানোর বিকল্প নেই। পরিবেশের সুরক্ষায় এই উদ্যোগ অব্যাহত থাকবে।

উক্ত কর্মসূচিতে স্থানীয় সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, পরিবেশপ্রেমী নাগরিক এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। চারা রোপণের পর রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24