1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

যশোর জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

জয়প্রকাশ যশোর প্রতিনিধি

যশোর জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু , চিকিৎসায় অবহেলার অভিযোগ, মাথায় ব্লেডের কাটা দাগ ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন আছে বলে দাবি করেছে শিশুর স্বজনরা ।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিজারের পর এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন শিশুটির স্বজনরা । এ ঘটনায় হাসপাতালে দারুণ ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় ।

বৃহস্পতিবার ( ২০ আগস্ট ) সকালে সদর উপজেলার রায়মানিক গ্রামের বাসিন্দা তাজমিরা (২০) প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন । পরে সিজার করা হলে একটি পুত্র সন্তানের জন্ম হয় । হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করে পরিবারের কাছে হস্তান্তর করে বলে স্বজনদের দাবি ।

তবে স্বজনরা শিশুর শরীরে নড়াচড়া দেখতে পেয়ে তাকে শহরের একটি শিশু হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা শিশুটিকে জীবিত বলে জানান । পরে আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য আবার জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয় । পথে শিশুটির মৃত্যু হয় বলে পরিবারের দাবি ।

স্বজনদের অভিযোগ , চিকিৎসকদের গাফিলতি এবং ইন্টার্ন চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করানোর কারণেই শিশুটির মৃত্যু হয়েছে ।

হাসপাতালের আরএমও আহসান কবীর বাপ্পী জানান , অভিযোগটি তদন্ত করা হচ্ছে । অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24