1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক নবগঠিত কমিটির নেতাদের নার্গিস বেগমের সঙ্গে সাক্ষাৎ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

রোববার দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানের নেতৃত্বে নেতাকর্মীরা অধ্যাপক নার্গিস বেগমের বাসভবনে যান। সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতারা তাঁর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অধ্যাপক নার্গিস বেগম নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করা প্রয়োজন।

এ সময় জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় এবং ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24