1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্ভোদনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার আদালতে যুবকের কঠোর সাজা চুড়ামনকাঠি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

যানজট-অব্যবস্থাপনায় নাকাল কুলাউড়া, সরকারি সম্পত্তিও বেদখল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার সংবাদদাতা,

মৌলভীবাজারের কুলাউড়া শহরে যানজট যেন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যত্রতত্র যানবাহন পার্কিং এবং অনিয়ন্ত্রিত চলাচলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যাতায়াত। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ। শহরে জেলা পরিষদের রেস্টহাউজের দোকানকোটা অবৈধভাবে দখলে রাখার অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, কুলাউড়া শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানবাহন চলাচলের নির্দিষ্ট শৃঙ্খলা নেই। যেখানে-সেখানে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে সড়কের একাংশ দখল করে যাত্রী ওঠানামা ও মালামাল পরিবহনের কাজ চলে। ফলে সড়কের কার্যকর প্রশস্ততা কমে গিয়ে তৈরি হচ্ছে যানজট।

বিগত সরকারের সময় জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহুর রহমান সরকারি সম্পত্তি যথাযথ নিয়ম না মেনে বরাদ্দ, ইজারা দিয়েছিলেন।

বিশেষ করে ব্যস্ত সময়ে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের যানজটে পড়তে হচ্ছে। কখনো কখনো অল্প দূরত্ব অতিক্রম করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষের ভোগান্তিও বাড়ছে।

স্থানীয়দের মতে, সরকারি সম্পত্তি যথাযথ নিয়মে বরাদ্দ, ইজারা ও ব্যবস্থাপনার আওতায় থাকার কথা। কিন্তু কোনো দোকানকোটা অবৈধভাবে দখলে থাকলে তা উদ্ধারে জেলা পরিষদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকারি সম্পত্তি রক্ষায় দায়িত্বশীল কর্তৃপক্ষের নীরবতা বা নিষ্ক্রিয়তা কোনোভাবেই কাম্য নয়।

শহরের যানজট নিরসনে বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এবিষয়ে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন, জেলা পরিষদের কোন জায়গায় কেউ অবৈধভাবে দখল করে থাকলে তার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24