
কক্সবাজার টেকনাফ, আবু মুসা
কক্সবাজারের টেকনাফ উপজেলার রংগীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করায় আবুল আলম-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি আবুল আলমের সফল দায়িত্ব পালন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর আন্তরিকতা, সততা ও দায়িত্বশীল নেতৃত্বে রংগীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।