1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: সিলেটে রিজভী সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়

রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর
রংপুর মহানগরে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী কিশোরকে নির্জন স্থানে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে আব্দুল মতিন (৮০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজনের হাতে আটকের গণপিটুনিতে আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল মতিন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানার চাঁন্দকুটি সৎবাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৯টার দিকে কিশোরটি চাঁন্কুদঠি সৎবাজার এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে একটি গুদামের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যান আব্দুল মতিন। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে।পরে কিশোরটিকে সদবাজার এলাকায় রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। এ সময় কিশোরের কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তার লুঙ্গিতে রক্তের দাগ দেখতে পেয়ে তাঁরা ঘটনার বিষয়ে জানতে চান। তখন কিশোরটি তাঁদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে স্থানীয় লোকজন আব্দুল মতিনকে আটক করে মারধর করেন। একপর্যায়ে তিনি তাঁদের হাত থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে। পরে স্বজনেরা তাকে প্রথমে হারাগাছ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ঘটনায় রোববার দিবাগত গভীর রাতে ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।

ওসি আরও জানান, স্থানীয় লোকজনের মারধরে আহত হয়ে আব্দুল মতিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24