1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা রাজধানীতে গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির ও বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেপ্তার কচুয়ায় ঘেরের জমিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন

রাজধানীতে গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির ও বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

লুৎফর সিকদার (নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ:

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফয়সাল কবিরকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

অন্যদিকে, রাজধানীর অপর একটি এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ফয়সাল কবিরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফয়সাল কবির গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা লিয়াকত হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।একই দিন রাজধানীর অন্য একটি এলাকায় অভিযান চালিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করা হয়।

গোয়েন্দা সংস্থার একটি দায়িত্বশীল সূত্র তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছে।উল্লেখ্য, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ঘটনায় দায়ের করা মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক খতিব মুফতি রুহুল আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24