1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা অভিযোগ ও হত্যার হুমকি লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ দেশের জন্য কাজ—জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা উদ্যোগ

রাজশাহীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে খেলার মাঠ নির্মাণের আশ্বাস দিলেন রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

​মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোটবনগ্রাম (পূর্বপাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট খেলার মাঠ না থাকায় ভোগান্তিতে রয়েছেন স্থানীয় তরুণ ও যুবকেরা। এলাকায় খেলাধুলার সুযোগ সৃষ্টি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে আলোচনা করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন।
​আলোচনাকালে তিনি ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার তরুণ ও যুবসমাজের দীর্ঘদিনের দাবির বিষয়টি প্রশাসকের নিকট তুলে ধরেন। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এবং উক্ত এলাকায় একটি উপযুক্ত খেলার মাঠ নির্মাণের ইতিবাচক আশ্বাস প্রদান করেন।
​এ বিষয়ে ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ তপন জানান, এলাকায় খেলার মাঠ না থাকায় তরুণ সমাজ শারীরিক ও মানসিক বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে। রাসিক প্রশাসক মহোদয় একটি খেলার মাঠের আশ্বাস দিয়েছেন। খুব শিগগিরই এলাকার তরুণ ও যুবকদের নিয়ে প্রশাসকের সঙ্গে সরাসরি দেখা করে মাঠের স্থান ও অন্যান্য দাবি-প্রত্যাশার কথা তুলে ধরা হবে।
​স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করছেন, দ্রুত এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার যুবসমাজ মাদকমুক্ত ও সুস্থ জীবনের ধারায় উদ্বুদ্ধ হতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24